HMI
২৩ জুলাই ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনূসের স্বেচ্ছাচারিতা ও তারেকের অবহেলায় হামে এ পর্যন্ত ৮০৩ শিশুর মৃত্যু 

ডেস্ক রিপোর্ট:

দেশজুড়ে চলমান হাম (Measles) সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে। এ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি বিভিন্ন মহলে উদ্বেগ তীব্র হচ্ছে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা এবং পরবর্তীতে ক্ষমতাসীন বিএনপির নেতৃত্ব থেকেও এ সংকট মোকাবিলায় দৃশ্যমান উদ্যোগ না থাকায় সংকট দূর হচ্ছে না।

গতকাল বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭০৮ জন মারা গেছেন। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৪ হাজার ৮৪১ জনে পৌঁছেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাদান কর্মসূচি জোরদার, রোগ শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক হওয়ায় দ্রুত সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এদিকে সামাজিক ও রাজনৈতিক পরিসরেও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা বাড়ছে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা গ্রহণকারী ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে বিশ্লেষকরা অভিযোগ করছেন, মূলত তাদের অবহেলা এই সংকটের উৎস। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, দ্রুত টিকাদান কার্যক্রম সম্প্রসারণ, আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি জোরদার করাই বর্তমানে সবচেয়ে জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের স্বেচ্ছাচারিতা ও তারেকের অবহেলায় হামে এ পর্যন্ত ৮০৩ শিশুর মৃত্যু 

দেশে ফেরার ঝুঁকি আমি জানি: জাপানের কিয়োডো নিউজকে শেখ হাসিনা

দিল্লিতে মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক

জুলাই অভ্যুত্থানের পর প্রথম গুম: মংলায় যুবক নিখোঁজের ঘটনায় তদন্ত দাবি এইচআরডাব্লিউ-এর

বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাতেই ফিরবে, ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়: জাফর ইকবাল

নিখোঁজের কয়েক ঘণ্টা পর আওয়ামী লীগ সহ-সভাপতির গলাকাটা লাশ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় উত্থান: দ্য প্রিন্টের বিশ্লেষণে ফিদেল কাস্ত্রোর পুরোনো সতর্কবার্তা

পাকিস্তানের জুলুম থেকে বাঁচতে বেলুচিস্তান অবশেষে স্বাধীনতা ঘোষণা করেছে?

৬ মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার, আহত ২৩৪: এইচআরএসএস

দেশে-বিদেশে আস্থা হারাচ্ছে সরকার, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত: জি এম কাদের

১০

এইচএসসি পরীক্ষার্থীদের পাঁচ ঘণ্টার আন্দোলনে ঢাবিতে বিজিবি: সরকারের পদক্ষেপে বিতর্ক

১১

এএফপির অনুসন্ধানী প্রতিবেদন: ছয় মাসেও থামেনি হত্যা, মানবাধিকার লঙ্ঘনে বাড়ছে উদ্বেগ

১২

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সজীব ওয়াজেদ জয় এর হুঁশিয়ারি: বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে

১৩

নাম বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি নতুন মোড় নিচ্ছে?

১৪

ভয়াবহ বন্যা: তারেক রহমান কি ফ্যামিলি নিয়ে মজা করতেই থাকবেন?

১৫

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৯ লাখ মানুষ দিশেহারা: দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতা

১৬

মনজুরুল হক-এর কলাম: রুচিহীনতা দেখিয়েছে ‘ডেইলিস্টার’, ‘প্রথমআলো’, ‘মানবজমিন’

১৭

হামে শিশু মৃত্যু ৭৫০ ছাড়িয়ে গেছে, নির্বিকার সরকার, টিকায় ভেজাল

১৮

বাংলাদেশে ফেরা নিয়ে শেখ হাসিনার পরিকল্পনা: দলীয় সহকর্মীদের সঙ্গে ডিসেম্বরে ফিরে আত্মসমর্পণ

১৯

পাকিস্তানের ব্যর্থ ‘সেফ সিটি’ প্রকল্প বাংলাদেশে আনার উদ্যোগ: নিরাপত্তা ঝুঁকি ও অর্থ লুটের প্রকল্প

২০