HMI
২৮ নভেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানি নাগরিকদের ভিসা দিচ্ছে না আরব আমিরাত

পাকিস্তানীদের বদনামের জন্য এই অবস্থা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পাকিস্তানিদেরকে ভিসা দিচ্ছে না বলে জানিয়েছেন পাকিস্তানের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব সালমান চৌধুরী। তবে আপাতত পাকিস্তানিরা তাদের পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক সিনেট ফাঙ্কশনাল কমিটির এক বৈঠকে সালমান চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, সৌদি আরব এবং আরব আমিরাত এখনও “পাকিস্তানিদের পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা দেয়নি। যদি নিষেধাজ্ঞা আরোপ হয়, তবে তা তুলে নেওয়া কঠিন হবে।”

সালমান চৌধুরি জানান, বর্তমানে আরব আমিরাত কেবল নীল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদেরকে ভিসা দিচ্ছে।

পাকিস্তানের মানবাধিকার বিষয়ক সিনেট কমিটির প্রধান সিনেটর সামিনা মমতাজ জেহরি ‘দ্য ডন’কে সালমান চৌধুরির জানানো তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে গিয়ে কিছু পাকিস্তানির অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ থেকেই ভিসায় কড়াকড়ির এই পদক্ষেপ।

মমতাজ জেহরি জানান, সিনেট কমিটিকে বলা হয়েছে যে, “সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদেরকে ভিসা দিচ্ছে না। সম্প্রতি হাতে গোনা কয়েকজন অনেক কষ্ট করে ভিসা জোগাড় করতে পেরেছেন।”

যদিও আমিরাতের দূতাবাসের এক ঊর্ধ্বতন কূটনীতিক দ্য ডন পত্রিকাকে বলেছেন, পাকিস্তানের নাগরিকদের ভিসার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই।

পাকিস্তান ও আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আছে। আমিরাত মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার এবং রেমিট্যান্সের প্রধান উৎস।

বহু পাকিস্তানি অভিবাসী সেখানে বাস করাসহ কাজও করেন। কিন্তু পাকিস্তানিদের ভিসা পেতে বিলম্ব ও প্রত্যাখ্যানের ঘটনা ঘটছে। গত জুলাইয়েও পাকিস্তানিদের ভিসা প্রত্যাখ্যাত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে পকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বিষয়টি নিয়ে আরব আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কথা পেড়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৮ সেপ্টেম্বর বৈঠক করবেন সভানেত্রী শেখ হাসিনা

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতিতে শেখ কামাল ও একটি হারমোনিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মবের শিকার তাহসিন জাহান

ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ

আদালতে অসুস্থ হয়ে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বিচারককে বললেন ‘গুলি করে মেরে ফেলেন’

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, সম্পদের উৎস কী?

বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি সৈয়দ তাকি মোহাম্মদের ইন্তেকাল

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে বিশাল মিছিল: গ্রেপ্তার ৩২, রিমান্ডে ২৪ জন

‘মাগো আমারে নিয়া যাও, আমি হাফেজ হইতে চাই না, এখানে অনেক কষ্ট দিতাছে’: শিশু-ধর্ষক মাওলানা গ্রেপ্তার

হু-এর বর্তমান প্রধানও অভিযুক্ত হয়েছিল কিন্তু ছুটিতে যায়নি, মায়ের শত্রুরা আমাকে ‍ভুগিয়েছে: পুতুল

১০

বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা

১১

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা সেই নির্মম রাত

১২

আমাকে এক কাপড়ে বের করে দিয়েছিল বাঁধন ও তার পরিবার : সাবেক স্বামী সনেট

১৩

ইউনূস আমলের ধারাবাহিকতায় পুলিশের ওপর হামলা চলছেই, ৭ মাসে আহত ৩৬১

১৪

মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি: মনজুরুল হকের বিশ্লেষণ

১৫

বাংলাদেশে হামের শিশুমৃত্যু এক হাজারের কাছাকাছি: এএফপি’র প্রতিবেদন

১৬

‘আ. লীগ সরকারের এলএনজি টার্মিনাল চুক্তি ও ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করায় এই সংকট’

১৭

হিন্দুস্তান টাইমসকে শেখ হাসিনা: ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য বাংলাদেশে ফিরছি

১৮

রাজধানীতে বিচারকের খাসকামরায় মবসন্ত্রাস করা হয়েছে পুলিশ কর্মকর্তার উপর

১৯

‘ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বাংলাদেশের স্বার্থেই প্রয়োজন’: দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা

২০