ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি’তে ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ১১ এপ্রিল এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে ১৯৭১ সালের ১০ এপ্রিল মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, জাতীয় ৪ নেতার অন্যতম ক্যাপ্টেন (অব) মনসুর আলী, এ, এইচ,এম কামরুজ্জামান সহ ৩০ লাখ শহীদ, সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা গত ১২ ফেব্রুয়ারী ২০২৬ সালের নির্বাচনকে একতরফা ও গণতামাশা হিসাবে আকাঙ্ক্ষিত করে তার মাধ্যমে গঠিত পার্লামেন্টকে রাবার স্ট্যাম্প হিসেবে অভিহিত করেন। তারা মুহাম্মদ ইউনুসের ক্ষমতাকালকে অসাংবিধানিক রেজিম উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বিষয়ক অবৈধ অধ্যাদেশকে বিএনপি-জামায়াত ইসলামী যোগসাজশে বাংলাদেশের জাতীয় সংসদে আইনে পরিণত করাকে নজিরবিহীন অগণতান্ত্রিক কালাকানুন বলে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানান।
সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ সৃষ্টিতে আওয়ামী লীগের অবদানের কথা স্মরণ করে দলটিকে কেউ ধ্বংস করতে পারবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করেন।
সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সংগ্রামী চেতনা বাংলাদেশের সকল অর্জনে মিছে আছে।
সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মহান সৃষ্টিকর্তা প্রদত্ত বাংলাদেশের জন্য এক আর্শীবাদের নাম। ভবিষ্যতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেয়া সকল দেশদ্রোহীদের উপযুক্ত শাস্তির কথা তিনি স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসেন মুহম্মদ ইমাম। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ – আওয়ামী লীগকে জন্ম দেয়নি; বরং আওয়ামী লীগ – বাংলাদেশকে জন্ম দিয়েছে। পিতাকে (আওয়ামী লীগ) অস্বীকার কিংবা নিষিদ্ধ করা যায় না। মার্কিন পাপেট ইউনুসের এক্সটেনশন আরেক মার্কিন পাপেট তারেক রহমান ও বিএনপি অবৈধ রাবার স্ট্যাম্প পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ক অবৈধ আইন পাশ করে নিজেরাই নিজেদের গলায় ফাঁস নিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি ঘর, পাড়া, মহল্লা ও ধূলিকণায় মিশে আছে। দলটি জনগণের শক্তিতে ফিরে এসে এই আইন ভবিষ্যতে বিএনপি-জামায়াতকে নিষিদ্ধ করতে ব্যবহার করবে। গণতামাশার ভুয়া নির্বাচনের অবৈধ মুচলেকা পরাধীন মন্ত্রী তারেক রহমান তার পিতা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে পদাঙ্ক অনুসরণ করছে।
সভায় আরো বক্তব্য রাখেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহিদুল আলম রাশেদ, দপ্তর সম্পাদক আরাফাত হিমেল প্রমুখ ।
সভায় ফিনল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ কুতুবউদ্দিন আইয়ুব, সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম শিমুল, সাংস্কৃতিক সম্পাদক তানজিম খান সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন