HMI
১৬ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬ মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার, আহত ২৩৪: এইচআরএসএস

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানি ও মামলার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির প্রকাশিত অর্ধবার্ষিক মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২০০টি পৃথক ঘটনায় মোট ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ২৩৪ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৬০ জন, হুমকি পেয়েছেন ৪৯ জন এবং আটক হয়েছেন ১১ জন সাংবাদিক।

বুধবার (১৫ জুলাই, ২০২৬) প্রকাশিত এই প্রতিবেদনে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এইচআরএসএস জানিয়েছে, ১৬টি জাতীয় দৈনিক ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগঠনের নিজস্ব তথ্য সংগ্রহ এবং ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে কেবল হামলা বা শারীরিক নির্যাতনই নয়, আইনি হয়রানির ঘটনাও বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে সাইবার নিরাপত্তা অধ্যাদেশের আওতায় ১৫টি পৃথক মামলায় ৩৩ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। তুলনামূলক চিত্র তুলে ধরে এইচআরএসএস জানিয়েছে, ২০২৫ সালের একই সময়ে সাইবার নিরাপত্তা আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে মাত্র পাঁচটি মামলা হয়েছিল। ওই বছর মোট ১৬টি মামলায় ২৩ জন সাংবাদিককে আসামি এবং ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সাংবাদিকদের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতিও মানবাধিকার সংকটকে আরও গভীর করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, দলীয় কোন্দল এবং অন্তর্কোন্দলের ঘটনায় ৫৬ জন নিহত হয়েছেন। একই সময়ে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ হাজার ২৪৬ জনেরও বেশি নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

দেশে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনাও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ছয় মাসে এমন ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এইচআরএসএস। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য সময়ে অন্তত ৪০টি সভা-সমাবেশ আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দিয়েছে। এসব ঘটনায় ৩১১ জন আহত এবং ৩৮ জনকে আটক করা হয়েছে। আটক ও আহতদের মধ্যে রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, শ্রমিক এবং সাধারণ পথচারীও রয়েছেন।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের প্রয়োগ নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে এই অধ্যাদেশের বিভিন্ন ধারায় ৩০টি পৃথক মামলায় ৮১ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, দুজন আহত হয়েছেন, ১৮ জনকে আটক করা হয়েছে এবং ১৭টি মামলা দায়ের হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন অবমাননার অভিযোগেও আইনগত পদক্ষেপের তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এ ধরনের অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে, ১৭টি মামলা হয়েছে এবং একজনকে মারধরের শিকার হতে হয়েছে।

বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন এবং কথিত বন্দুকযুদ্ধের ঘটনাও মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে বলে মন্তব্য করেছে এইচআরএসএস। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলিবর্ষণ ও কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে হেফাজতে নির্যাতনের শিকার হয়ে পাঁচজন, গুলিবিদ্ধ হয়ে দুজন এবং কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

কারা হেফাজতে মৃত্যুর ঘটনাও উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন কারাগারে অন্তত ৫৮ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৬ জন সাজাপ্রাপ্ত কয়েদি এবং ৩২ জন হাজতি। মৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন, বিএনপির একজন এবং ৪২ জন সাধারণ বন্দি ছিলেন।

সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে এইচআরএসএস বলেছে, সাংবাদিকদের ওপর হামলা, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা, রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, বিচারবহির্ভূত মৃত্যু এবং কারাগারে মৃত্যুর মতো ঘটনাগুলো দেশের মানবাধিকার পরিস্থিতিকে গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের স্বেচ্ছাচারিতা ও তারেকের অবহেলায় হামে এ পর্যন্ত ৮০৩ শিশুর মৃত্যু 

দেশে ফেরার ঝুঁকি আমি জানি: জাপানের কিয়োডো নিউজকে শেখ হাসিনা

দিল্লিতে মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক

জুলাই অভ্যুত্থানের পর প্রথম গুম: মংলায় যুবক নিখোঁজের ঘটনায় তদন্ত দাবি এইচআরডাব্লিউ-এর

বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাতেই ফিরবে, ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়: জাফর ইকবাল

নিখোঁজের কয়েক ঘণ্টা পর আওয়ামী লীগ সহ-সভাপতির গলাকাটা লাশ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় উত্থান: দ্য প্রিন্টের বিশ্লেষণে ফিদেল কাস্ত্রোর পুরোনো সতর্কবার্তা

পাকিস্তানের জুলুম থেকে বাঁচতে বেলুচিস্তান অবশেষে স্বাধীনতা ঘোষণা করেছে?

৬ মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার, আহত ২৩৪: এইচআরএসএস

দেশে-বিদেশে আস্থা হারাচ্ছে সরকার, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত: জি এম কাদের

১০

এইচএসসি পরীক্ষার্থীদের পাঁচ ঘণ্টার আন্দোলনে ঢাবিতে বিজিবি: সরকারের পদক্ষেপে বিতর্ক

১১

এএফপির অনুসন্ধানী প্রতিবেদন: ছয় মাসেও থামেনি হত্যা, মানবাধিকার লঙ্ঘনে বাড়ছে উদ্বেগ

১২

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সজীব ওয়াজেদ জয় এর হুঁশিয়ারি: বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে

১৩

নাম বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি নতুন মোড় নিচ্ছে?

১৪

ভয়াবহ বন্যা: তারেক রহমান কি ফ্যামিলি নিয়ে মজা করতেই থাকবেন?

১৫

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৯ লাখ মানুষ দিশেহারা: দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতা

১৬

মনজুরুল হক-এর কলাম: রুচিহীনতা দেখিয়েছে ‘ডেইলিস্টার’, ‘প্রথমআলো’, ‘মানবজমিন’

১৭

হামে শিশু মৃত্যু ৭৫০ ছাড়িয়ে গেছে, নির্বিকার সরকার, টিকায় ভেজাল

১৮

বাংলাদেশে ফেরা নিয়ে শেখ হাসিনার পরিকল্পনা: দলীয় সহকর্মীদের সঙ্গে ডিসেম্বরে ফিরে আত্মসমর্পণ

১৯

পাকিস্তানের ব্যর্থ ‘সেফ সিটি’ প্রকল্প বাংলাদেশে আনার উদ্যোগ: নিরাপত্তা ঝুঁকি ও অর্থ লুটের প্রকল্প

২০