HMI
১৪ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে-বিদেশে আস্থা হারাচ্ছে সরকার, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চল এখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হলেও সরকারের কার্যকর তৎপরতা চোখে পড়ছে না। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে সরকারের নেতারা শুধু লোকদেখানো সফর ও ফটোসেশনে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজে বন্যাকবলিত এলাকায় গিয়ে মানুষের দুর্দশা প্রত্যক্ষ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) রংপুর নগরীর দর্শনা এলাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন জি এম কাদের। এর আগে তিনি দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলীয় নেতাদের নিয়ে এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে মিলাদ ও দোয়ায় অংশ নেন।

জি এম কাদের বলেন, দেশের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। লাখো মানুষ মানবেতর জীবনযাপন করছে। কিন্তু তাদের দুর্ভোগ কমাতে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত নিজে দুর্গত এলাকায় গিয়ে মানুষের বাস্তব পরিস্থিতি দেখা। শুধু দলীয় নেতা বা মন্ত্রীদের পাঠিয়ে দায়িত্ব শেষ হয় না।”

তিনি আরও অভিযোগ করেন, সরকার ও বিরোধী দলের অনেক নেতাই দুর্গত এলাকায় গিয়ে মানুষের কষ্ট লাঘবের পরিবর্তে প্রচারণামূলক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিচ্ছেন।

গত বছরের জুলাইয়ের আন্দোলন প্রসঙ্গে জি এম কাদের বলেন, তিনি সেটিকে গণ-অভ্যুত্থান নয়, বরং গণ-আন্দোলন হিসেবে দেখেন। তার ভাষায়, আন্দোলনটি পুরোপুরি সফলও নয়, আবার ব্যর্থও নয়। তবে এই আন্দোলনের ধারাবাহিকতা এখনও শেষ হয়নি এবং ভবিষ্যতে এটি গণ-অভ্যুত্থানে রূপ নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সরকারের কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি দাবি করেন, বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক অঙ্গনে আস্থা কমে যাচ্ছে। তার ভাষায়, চীন, ভারত কিংবা যুক্তরাষ্ট্র—কোনো বড় শক্তিই সরকারের ওপর পূর্ণ আস্থা রাখছে না। ফলে সরকারের “পায়ের তলার মাটি সরে যাচ্ছে” বলেও মন্তব্য করেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়েও সংশয় প্রকাশ করেন জি এম কাদের। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে জি এম কাদের বলেন, তিনি এ সিদ্ধান্তকে স্বাগত জানান। তার মতে, শেখ হাসিনার দেশে ফেরা উচিত। তিনি বলেন, “তার বাবা এবং পরিবারের এ দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের বর্তমান অস্তিত্ব সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। আর তিনি যদি না ফেরেন, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে।”

শোকসভায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীও বর্তমান সংসদের রাজনৈতিক বাস্তবতা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে কার্যত একটি রাজনৈতিক শক্তিই প্রাধান্য বিস্তার করছে এবং বিএনপি, জামায়াত ও এনসিপি সমন্বয় করেই অবস্থান নিচ্ছে। তার দাবি, তাদের পারস্পরিক বিতর্ক ও বিরোধিতা অনেকটাই লোকদেখানো এবং দেশের বৃহত্তর স্বার্থে কার্যকর কোনো রাজনৈতিক উদ্যোগ তাদের মধ্যে দেখা যাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের স্বেচ্ছাচারিতা ও তারেকের অবহেলায় হামে এ পর্যন্ত ৮০৩ শিশুর মৃত্যু 

দেশে ফেরার ঝুঁকি আমি জানি: জাপানের কিয়োডো নিউজকে শেখ হাসিনা

দিল্লিতে মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক

জুলাই অভ্যুত্থানের পর প্রথম গুম: মংলায় যুবক নিখোঁজের ঘটনায় তদন্ত দাবি এইচআরডাব্লিউ-এর

বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাতেই ফিরবে, ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়: জাফর ইকবাল

নিখোঁজের কয়েক ঘণ্টা পর আওয়ামী লীগ সহ-সভাপতির গলাকাটা লাশ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় উত্থান: দ্য প্রিন্টের বিশ্লেষণে ফিদেল কাস্ত্রোর পুরোনো সতর্কবার্তা

পাকিস্তানের জুলুম থেকে বাঁচতে বেলুচিস্তান অবশেষে স্বাধীনতা ঘোষণা করেছে?

৬ মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার, আহত ২৩৪: এইচআরএসএস

দেশে-বিদেশে আস্থা হারাচ্ছে সরকার, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত: জি এম কাদের

১০

এইচএসসি পরীক্ষার্থীদের পাঁচ ঘণ্টার আন্দোলনে ঢাবিতে বিজিবি: সরকারের পদক্ষেপে বিতর্ক

১১

এএফপির অনুসন্ধানী প্রতিবেদন: ছয় মাসেও থামেনি হত্যা, মানবাধিকার লঙ্ঘনে বাড়ছে উদ্বেগ

১২

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সজীব ওয়াজেদ জয় এর হুঁশিয়ারি: বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে

১৩

নাম বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি নতুন মোড় নিচ্ছে?

১৪

ভয়াবহ বন্যা: তারেক রহমান কি ফ্যামিলি নিয়ে মজা করতেই থাকবেন?

১৫

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৯ লাখ মানুষ দিশেহারা: দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতা

১৬

মনজুরুল হক-এর কলাম: রুচিহীনতা দেখিয়েছে ‘ডেইলিস্টার’, ‘প্রথমআলো’, ‘মানবজমিন’

১৭

হামে শিশু মৃত্যু ৭৫০ ছাড়িয়ে গেছে, নির্বিকার সরকার, টিকায় ভেজাল

১৮

বাংলাদেশে ফেরা নিয়ে শেখ হাসিনার পরিকল্পনা: দলীয় সহকর্মীদের সঙ্গে ডিসেম্বরে ফিরে আত্মসমর্পণ

১৯

পাকিস্তানের ব্যর্থ ‘সেফ সিটি’ প্রকল্প বাংলাদেশে আনার উদ্যোগ: নিরাপত্তা ঝুঁকি ও অর্থ লুটের প্রকল্প

২০