HMI
২৭ মার্চ ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিনল্যান্ডে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক :

ফিনল্যান্ডে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হলো মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে রাজধানী হেলসিংকি’তে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, ইতিহাস সচেতনতা ও মুক্তিযুদ্ধের আদর্শ জাগ্রত করার বিষয়ে অনুষ্ঠানে জোর দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি তাঁর বক্তব্যে স্বাধীকার থেকে স্বাধীনতা দীর্ঘ সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার চেতনা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি চলমান প্রক্রিয়া, যা প্রতিটি প্রজন্মকে ধারণ ও লালন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির। তিনি তাঁর বক্তব্যে প্রবাসে আওয়ামী লীগের সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে আওয়ামী লীগের সংগ্রামী ঐতিহ্যের কথা উল্লেখ করে ভবিষ্যত লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী তার বক্তব্যে বলেন, যে দেশে জামায়াত ও বিএনপি আছে সে দেশ থেকে শয়তান পালিয়ে যায়।

সভায় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ফিনল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রনি চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহিদুল আলম রাশেদ,  ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি তানজিম খান।

সভায় উপস্থিত ছিলেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ কুতুবউদ্দিন আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রেজা, আবিদুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা সত্য ইতিহাস চর্চা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক আদর্শ এবং বর্তমান অবৈধ সরকারের ইতিহাস বিকৃতির কঠোর সমালোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসেন মুহম্মদ ইমাম। বক্তব্যে তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে আগাগোড়া মিথ্যা ও শঠতার উপর ভিত্তি করে চলছে। গণতামাশার ভুয়া নির্বাচনের অবৈধ মুচলেকা পরাধীন মন্ত্রী তারেক রহমান তার পিতা সামরিক শাসক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মত ইতিহাস বিকৃতির পদাঙ্ক অনুসরণ করছে। তারেক রহমান ও তার দল বিএনপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব হাইজ্যাক করে মহানায়ককে ইতিহাস থেকে মুছে দিয়ে সেই জায়গায় তার পিতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক তথা নেতা বানাতে চান যা সত্যের অপলাপ! সত্য ইতিহাস হচ্ছে  মেজর জিয়াউর রহমান ২৭ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র  থেকে ৫ নাম্বার বেতার ঘোষণা পাঠক হিসেবে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। পাকিস্তান সেনাবাহিনী ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেফতারের পূর্বে তিনি প্রকৌশলী নুরুল হককে দিয়ে ইপিআরের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন যা ১৯৭১ সালের ২৭ মার্চের সকল আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। এমনকি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, রাজনৈতিক নেতা জুলফিকার আলি ভুট্টু ও সামরিক কর্মকর্তা মেজর (অব:) সিদ্দিক সালিক, মেজর জেনারেল (অব:) খাদিম হোসেন রাজা সহ অন্যান্যদের লেখায়ও বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বাধীনতা ঘোষণার জন্য দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি আরো বলেন, মিথ্যা হচ্ছে ৩ প্রকার – মিথ্যা, ডাহা মিথ্যা, বিএনপি।

অনুষ্ঠানটি সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৮ সেপ্টেম্বর বৈঠক করবেন সভানেত্রী শেখ হাসিনা

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতিতে শেখ কামাল ও একটি হারমোনিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মবের শিকার তাহসিন জাহান

ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ

আদালতে অসুস্থ হয়ে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বিচারককে বললেন ‘গুলি করে মেরে ফেলেন’

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, সম্পদের উৎস কী?

বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি সৈয়দ তাকি মোহাম্মদের ইন্তেকাল

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে বিশাল মিছিল: গ্রেপ্তার ৩২, রিমান্ডে ২৪ জন

‘মাগো আমারে নিয়া যাও, আমি হাফেজ হইতে চাই না, এখানে অনেক কষ্ট দিতাছে’: শিশু-ধর্ষক মাওলানা গ্রেপ্তার

হু-এর বর্তমান প্রধানও অভিযুক্ত হয়েছিল কিন্তু ছুটিতে যায়নি, মায়ের শত্রুরা আমাকে ‍ভুগিয়েছে: পুতুল

১০

বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা

১১

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা সেই নির্মম রাত

১২

আমাকে এক কাপড়ে বের করে দিয়েছিল বাঁধন ও তার পরিবার : সাবেক স্বামী সনেট

১৩

ইউনূস আমলের ধারাবাহিকতায় পুলিশের ওপর হামলা চলছেই, ৭ মাসে আহত ৩৬১

১৪

মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি: মনজুরুল হকের বিশ্লেষণ

১৫

বাংলাদেশে হামের শিশুমৃত্যু এক হাজারের কাছাকাছি: এএফপি’র প্রতিবেদন

১৬

‘আ. লীগ সরকারের এলএনজি টার্মিনাল চুক্তি ও ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করায় এই সংকট’

১৭

হিন্দুস্তান টাইমসকে শেখ হাসিনা: ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য বাংলাদেশে ফিরছি

১৮

রাজধানীতে বিচারকের খাসকামরায় মবসন্ত্রাস করা হয়েছে পুলিশ কর্মকর্তার উপর

১৯

‘ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বাংলাদেশের স্বার্থেই প্রয়োজন’: দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা

২০