HMI
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতে অসুস্থ হয়ে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বিচারককে বললেন ‘গুলি করে মেরে ফেলেন’

ডেস্ক রিপোর্ট:

তথাকথিত জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টার মিথ্যা মামলায় হাজতখানা থেকে আদালতে নেওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে আবার হাজতখানায় নেওয়া হয়। মিষ্টি সুবাসের আইনজীবী গোলাম রাব্বানী বলেন, মাথা ঘুরে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেন মিষ্টি সুবাস। এরপর সুস্থ অনুভব করলে তাকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে নেওয়া হয়।

গত ২৬ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন মিষ্টি সুবাস। এরপর একে একে তাকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পেয়ে মিষ্টি সুবাস কারামুক্তির অপেক্ষায় ছিলেন বলেন জানান তার আইনজীবী গোলাম রাব্বানী।

এর মধ্যে ৯ সেপ্টেম্বর জুলাই আন্দোলনের আশুলিয়া থানার এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আতোয়ার রহমান। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন ১৩ সেপ্টেম্বর।

এদিন শুনানিকালে মিষ্টি সুবাসকে কারাগার থেকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। বেলা ১২টার দিকে কাঠগড়ায় নেওয়ার জন্য তাকে হাজতখানা থেকে বের করা হয়। এসময় তিনি অসুস্থতাবোধ করে পড়ে যান। তখন দায়িত্বরত কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে তুলে হাজতখানায় ফিরিয়ে নিয়ে যান৷ পরে সুস্থতা অনুভব করলে তাকে ফের কাঠগড়ায় তোলা হয়। তার উপস্থিতিতে শুনানি শুরু হয়।

এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মিষ্টি সুবাস কথা বলার অনুমতি প্রার্থনা করেন। এরপর তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।

“জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করেনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।” এসময় আসামিপক্ষে আইনজীবী গোলাম রাব্বানী গ্রেপ্তার না দেখানোর আর্জি জানান। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ অগাস্ট ঢাকার আশুলিয়া থানার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন কিশোর আবির। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। তাদের ছোড়া গুলিতে আবির গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৮ সেপ্টেম্বর বৈঠক করবেন সভানেত্রী শেখ হাসিনা

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতিতে শেখ কামাল ও একটি হারমোনিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মবের শিকার তাহসিন জাহান

ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ

আদালতে অসুস্থ হয়ে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বিচারককে বললেন ‘গুলি করে মেরে ফেলেন’

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, সম্পদের উৎস কী?

বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি সৈয়দ তাকি মোহাম্মদের ইন্তেকাল

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে বিশাল মিছিল: গ্রেপ্তার ৩২, রিমান্ডে ২৪ জন

‘মাগো আমারে নিয়া যাও, আমি হাফেজ হইতে চাই না, এখানে অনেক কষ্ট দিতাছে’: শিশু-ধর্ষক মাওলানা গ্রেপ্তার

হু-এর বর্তমান প্রধানও অভিযুক্ত হয়েছিল কিন্তু ছুটিতে যায়নি, মায়ের শত্রুরা আমাকে ‍ভুগিয়েছে: পুতুল

১০

বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা

১১

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা সেই নির্মম রাত

১২

আমাকে এক কাপড়ে বের করে দিয়েছিল বাঁধন ও তার পরিবার : সাবেক স্বামী সনেট

১৩

ইউনূস আমলের ধারাবাহিকতায় পুলিশের ওপর হামলা চলছেই, ৭ মাসে আহত ৩৬১

১৪

মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি: মনজুরুল হকের বিশ্লেষণ

১৫

বাংলাদেশে হামের শিশুমৃত্যু এক হাজারের কাছাকাছি: এএফপি’র প্রতিবেদন

১৬

‘আ. লীগ সরকারের এলএনজি টার্মিনাল চুক্তি ও ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করায় এই সংকট’

১৭

হিন্দুস্তান টাইমসকে শেখ হাসিনা: ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য বাংলাদেশে ফিরছি

১৮

রাজধানীতে বিচারকের খাসকামরায় মবসন্ত্রাস করা হয়েছে পুলিশ কর্মকর্তার উপর

১৯

‘ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বাংলাদেশের স্বার্থেই প্রয়োজন’: দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা

২০