HMI
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতিতে শেখ কামাল ও একটি হারমোনিয়াম

অধ্যাপক রফিকুল ইসলাম

‘শুনলাম শেখ কামাল সমাজবিজ্ঞানের ছাত্র এবং আবাহনী নামে ধানমণ্ডিতে একটি ক্লাব গঠন করেছে। একদিন আমি বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ঢুকছি। আমতলায় যে আমগাছটি ১৯৭১ সালে পাকিস্তানিরা কেটে ফেলেছিল, পরে সিনেটর এডওয়ার্ড কেনেডি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, তখন আমরা তাঁকে দিয়ে একটি বটগাছ রোপণ করাই। সেই আমতলার সেই মঞ্চটিতে একদল ছেলে গান গাইছিল। গানটি হচ্ছে, ‘এমন একটা মা দে-না, যে মায়ের সন্তানেরা…’

ওই দলে ফেরদৌস ওয়াহিদ, শেখ কামাল এবং আমার মনে হয় ফিরোজ সাঁইও ছিলেন। শেখ কামালকে জানতাম, তার খেলার প্রতি ঝোঁক ছিল। কিন্তু দেখলাম সংগীতেও তার নেশা।

এরই মধ্যে একদিন রব, মাখন ও কামাল আমার কাছে হাজির। আমাকে বলল, ভারতের কলকাতায় গড়ের মাঠে ভারত-বাংলাদেশ মৈত্রী মেলা হচ্ছে। ডাকসু থেকে একটি নাট্যদল আমরা ভারতে নিয়ে যেতে চাই। সেখানে আমরা নাটক করব। আপনি আমাদের একটা নাটক সিলেক্ট করে দেন। আমরা জানি আপনি ভালো নাটক করতেন। স্যার, এই সফরে আপনি আমাদের নাটকটি পরিচালনা করবেন।

আমার মনে হলো, ১৯৫৭ সালে আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি। বার্নার্ড শর ‘ইউ নেভার ক্যান টেল’ নাটক, মুনীর চৌধুরী কর্তৃক অনূদিত ‘কেউ কিচ্ছু বলতে পারে না’। ১৯৫৭ সালে শিক্ষক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎসবে নাটকটি নিয়ে গিয়েছিলাম। আমি তাদের এই নাটকটির কথা বললাম। কামাল এই নাটকে নায়কের চরিত্রে অভিনয় করেছিল। অবশ্য এর আগে নাটকটি কার্জন হলে বেশ কয়েকবার মঞ্চায়ন করি। কলকাতার সফর সামনে রেখে রিহার্সাল শুরু হয়। টিএসসিতে বিকেল ৩টা থেকে রাত ৭-৮টা পর্যন্ত মাসখানেক নিয়মিত রিহার্সাল থাকত। নাটকটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছিল জাহানারা ইমামের বোন তাহমিদা সায়িদা। সে বাংলার ছাত্রী ছিল।

আমরা সদলবলে পৌঁছলাম ভারতে। প্রফেসর মনিরুজ্জামান ও সংগীতশিল্পী আবদুল লতিফও আমাদের সঙ্গে গিয়েছিলেন। কলকাতায় শ্রী অন্নদাশঙ্কর রায় আমাদের অভ্যর্থনা জানান। সেখানে গড়ের মাঠে বাংলাদেশ-ভারত মৈত্রী মেলায় সফলতার সঙ্গে পর পর কয়েকবার নাটকটি মঞ্চায়ন করি। আমাদের এই নাটক দেখতে এসেছিলেন বিখ্যাত অভিনেতা পাহাড়ি সান্যাল, কবি বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। অন্নদাশঙ্কর বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তাঁর পৃষ্ঠপোষকতায় মেলাটির আয়োজন করা হয়। বালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

কলকাতায় আগে থেকেই কামালের একটা পরিচিতি ছিল। কারণ মুক্তিযুদ্ধের সময় সে কলকাতায়ই ছিল। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক আমাদের নাটক দেখতে আসেন। আমাদের মঞ্চাভিনয়টি উপভোগ করে কলকাতার লোকজন বেশ সুনাম করেছিল। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের মানুষ এত সুন্দর করে অভিনয় করতে পারে, সেটা তাদের জানা ছিল না।

শেখ কামাল একদিন আমাকে বলল, ‘স্যার, আপনি তো শপিং করলেন না।’ আমি বললাম, আমি তো কলকাতা চিনি না। সে বলল, ‘স্যার, বলেন কী কী লাগবে?’ আমি বললাম, তোমার ভাবি আমাকে একটা হারমোনিয়াম নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু আমি তো জানি না কোথায় হারমোনিয়াম পাওয়া যায়। আবার আমার বাসা তো এয়ারপোর্ট থেকে অনেক দূরে। কিভাবে বহন করব? সে বলল, ‘স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার বাজেট কত?’ আমি বললাম, এক হাজার টাকা। এই টাকায় কি ভালো হারমোনিয়াম পাওয়া যাবে? সে বলল, ‘দেন-না স্যার।’ এরপর বলল, ‘আমি তো চিনি না। লতিফ ভাই, আপনি চলেন।’ কিছুক্ষণ পর দেখি একটা হারমোনিয়াম নিয়ে কামাল হাজির।

বেশ ভালো একটা হারমোনিয়াম। ‘ডয়ার পিন’ নামে কলকাতার একটা ব্র্যান্ডের হারমোনিয়াম। ঢাকায় পৌঁছে নিজের মাথায় করে চারতলার সিঁড়ি বেয়ে হারমোনিয়ামটি আমার বাসায় পৌঁছে দেয় কামাল। আমার স্ত্রী অনেক খুশি হয়েছিলেন। সেই হারমোনিয়ামটি এখনো আমাদের বাসায় আছে। সেটা কামালের স্মৃতি বহন করছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৮ সেপ্টেম্বর বৈঠক করবেন সভানেত্রী শেখ হাসিনা

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতিতে শেখ কামাল ও একটি হারমোনিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মবের শিকার তাহসিন জাহান

ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ

আদালতে অসুস্থ হয়ে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বিচারককে বললেন ‘গুলি করে মেরে ফেলেন’

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, সম্পদের উৎস কী?

বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি সৈয়দ তাকি মোহাম্মদের ইন্তেকাল

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে বিশাল মিছিল: গ্রেপ্তার ৩২, রিমান্ডে ২৪ জন

‘মাগো আমারে নিয়া যাও, আমি হাফেজ হইতে চাই না, এখানে অনেক কষ্ট দিতাছে’: শিশু-ধর্ষক মাওলানা গ্রেপ্তার

হু-এর বর্তমান প্রধানও অভিযুক্ত হয়েছিল কিন্তু ছুটিতে যায়নি, মায়ের শত্রুরা আমাকে ‍ভুগিয়েছে: পুতুল

১০

বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা

১১

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা সেই নির্মম রাত

১২

আমাকে এক কাপড়ে বের করে দিয়েছিল বাঁধন ও তার পরিবার : সাবেক স্বামী সনেট

১৩

ইউনূস আমলের ধারাবাহিকতায় পুলিশের ওপর হামলা চলছেই, ৭ মাসে আহত ৩৬১

১৪

মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি: মনজুরুল হকের বিশ্লেষণ

১৫

বাংলাদেশে হামের শিশুমৃত্যু এক হাজারের কাছাকাছি: এএফপি’র প্রতিবেদন

১৬

‘আ. লীগ সরকারের এলএনজি টার্মিনাল চুক্তি ও ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করায় এই সংকট’

১৭

হিন্দুস্তান টাইমসকে শেখ হাসিনা: ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য বাংলাদেশে ফিরছি

১৮

রাজধানীতে বিচারকের খাসকামরায় মবসন্ত্রাস করা হয়েছে পুলিশ কর্মকর্তার উপর

১৯

‘ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বাংলাদেশের স্বার্থেই প্রয়োজন’: দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা

২০