HMI
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট:
ডাকসু সংগ্রহশালায় ধর্মভিত্তিক পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ঠাঁই দেওয়ার প্রতিবাদে সেই স্থানটিতে যুদ্ধাপরাধী গোলাম আযমকে জুতাপেটার ছবি সাঁটিয়েছে ছাত্র ফেডারেশন। সোমবার বেলা ৩টার দিকে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী ছবিটি সাঁটান। জানতে চাইলে অর্ক বড়ুয়া সাংবাদিকদের বলেন, ইতিহাসকে একপাক্ষিকভাবে উপস্থাপন কেউ মেনে নেবে না।
“আর গোলাম আযমরা একাত্তরে যা করেছে, তার ফলাফল স্বরূপ একাশিতে মানুষ তাকে জুতাপেটা করেছে। আমরা এদেশের আপামর মানুষের সেই ইতিহাস সংরক্ষণ করেছি।”

জামায়াতে ইসলামীর আমির গোলাম আযম ১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকারম মসজিদে এক জানাজায় গিয়ে জুতাপেটার শিকার হয়েছিলেন। ওই ঘটনা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণা প্রকাশের প্রতীক হয়ে আছে। গোলাম আযম একাত্তরে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দিয়েছিলেন, যেসব আধা সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা এদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান এই জামায়াত নেতা।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে তাকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাজা ভোগের মধ্যেই পরের বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইতিহাস মুছে ফেলতে সংস্কারের নামে ব্যাপক পরিবর্তনের পর রোববার সংগ্রহশালা চালু করে ডাকসু, যেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বা গৌরবোজ্জ্বল ছবি ঠাঁই না পেলেও নতুন করে যুক্ত হয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি। এ নিয়ে তুমুল সমালোচনার মধ্যে সোমবার দুপুরে সেই তিনটি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

এর খানিক বাদে সেই স্থানটিতেই গোলাম আযমের জুতাপেটার ছবি সাঁটান অর্ক বড়ুয়া।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “নাইনটিন এইটটি ওয়ানে বায়তুল মোকাররমে গোলাম আযমের উপর যে মানুষের ঘৃণা নিক্ষেপ ছিল, জুতা নিক্ষেপ ছিল, সেটাও তো আমার দেশের ইতিহাসের অংশ।

“যখন এখানে জিন্নাহর ছবি লাগানো হয়, তখন আমাদের ডাকসুর যিনি মুক্তিযোদ্ধা এবং গণতান্ত্রিক বিষয় সম্পাদক, তাকে আমরা দেখেছি—তিনি বলেছেন যে তার ইচ্ছা হয়েছে বলে তিনি লাগিয়েছেন জিন্নাহর ছবি; আমাদেরও ইচ্ছা হয়েছে যে গোলাম আযমকে যে মানুষ জুতাপেটা করছিল, এই ছবিটা আমরা লাগাব।” তখন উপস্থিত শিক্ষার্থীরা তালি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৮ সেপ্টেম্বর বৈঠক করবেন সভানেত্রী শেখ হাসিনা

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতিতে শেখ কামাল ও একটি হারমোনিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মবের শিকার তাহসিন জাহান

ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ

আদালতে অসুস্থ হয়ে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বিচারককে বললেন ‘গুলি করে মেরে ফেলেন’

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, সম্পদের উৎস কী?

বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি সৈয়দ তাকি মোহাম্মদের ইন্তেকাল

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে বিশাল মিছিল: গ্রেপ্তার ৩২, রিমান্ডে ২৪ জন

‘মাগো আমারে নিয়া যাও, আমি হাফেজ হইতে চাই না, এখানে অনেক কষ্ট দিতাছে’: শিশু-ধর্ষক মাওলানা গ্রেপ্তার

হু-এর বর্তমান প্রধানও অভিযুক্ত হয়েছিল কিন্তু ছুটিতে যায়নি, মায়ের শত্রুরা আমাকে ‍ভুগিয়েছে: পুতুল

১০

বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা

১১

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা সেই নির্মম রাত

১২

আমাকে এক কাপড়ে বের করে দিয়েছিল বাঁধন ও তার পরিবার : সাবেক স্বামী সনেট

১৩

ইউনূস আমলের ধারাবাহিকতায় পুলিশের ওপর হামলা চলছেই, ৭ মাসে আহত ৩৬১

১৪

মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি: মনজুরুল হকের বিশ্লেষণ

১৫

বাংলাদেশে হামের শিশুমৃত্যু এক হাজারের কাছাকাছি: এএফপি’র প্রতিবেদন

১৬

‘আ. লীগ সরকারের এলএনজি টার্মিনাল চুক্তি ও ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করায় এই সংকট’

১৭

হিন্দুস্তান টাইমসকে শেখ হাসিনা: ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য বাংলাদেশে ফিরছি

১৮

রাজধানীতে বিচারকের খাসকামরায় মবসন্ত্রাস করা হয়েছে পুলিশ কর্মকর্তার উপর

১৯

‘ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বাংলাদেশের স্বার্থেই প্রয়োজন’: দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা

২০