HMI
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৮ সেপ্টেম্বর বৈঠক করবেন সভানেত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আগামী ১৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এক বৈঠকে বসতে যাচ্ছেন বঙ্গবন্ধু-কন্যা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ২০২৪ সালে সেনাসমর্থিত জঙ্গি-অভ্যুত্থানে নির্বাচিত গণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সঙ্গে এটিই হবে তাঁর প্রথম সশরীরে বৈঠক।

বর্তমানে দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২১ জন সদস্য এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলও এ সময় উপস্থিত থাকতে পারেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার ‘টাইমস’-এর কাছে এই নির্ধারিত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এই আলোচনার নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।”

তবে ইউরোপভিত্তিক আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক জানান, বৈঠকটিতে মূলত দলের সাংগঠনিক পরিস্থিতি এবং শেখ হাসিনার বাংলাদেশে সম্ভাব্য প্রত্যাবর্তনের ওপর জোর দেওয়া হবে।

তিনি বলেন, “যাঁরা ভারতে অবস্থান করছেন তাঁদের ডাকা হয়েছে। দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী দলীয় নেতাদের কাছ থেকে সরাসরি সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে শুনবেন এবং দেশে ফেরার বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ নেবেন।”

২০২৪ সালে নির্বাচিত গণতান্ত্রিক শেখ হাসিনা সরকার উচ্ছেদের পর আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া দুঃশ্চিন্তার মধ্যেই এই বৈঠকটি হতে যাচ্ছে। ক্ষমতার পরিবর্তনের পর থেকে দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বাংলাদেশের বাইরে অবস্থান করছেন, অন্যদিকে দেশে দলটি বড় ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

তাই দিল্লির এই বৈঠকটিকে দলীয় নেতৃত্বের জন্য তাদের বর্তমান সাংগঠনিক অবস্থান মূল্যায়ন করার এবং ভবিষ্যতের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

শেখ হাসিনার বাংলাদেশে সম্ভাব্য প্রত্যাবর্তন আলোচনার একটি মূল বিষয় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর বাংলাদেশ ত্যাগ করার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

আওয়ামী লীগের ভবিষ্যৎ দিকনির্দেশনা কী হবে এবং জ্যেষ্ঠ নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে দলের রাজনৈতিক অবস্থানকে কীভাবে দেখছেন—তা জানতে ১৮ সেপ্টেম্বরের এই বৈঠকের দিকে সতর্ক নজর থাকবে পুরো জাতি ও বিশ্ববাসীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৮ সেপ্টেম্বর বৈঠক করবেন সভানেত্রী শেখ হাসিনা

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতিতে শেখ কামাল ও একটি হারমোনিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মবের শিকার তাহসিন জাহান

ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ

আদালতে অসুস্থ হয়ে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বিচারককে বললেন ‘গুলি করে মেরে ফেলেন’

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, সম্পদের উৎস কী?

বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি সৈয়দ তাকি মোহাম্মদের ইন্তেকাল

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে বিশাল মিছিল: গ্রেপ্তার ৩২, রিমান্ডে ২৪ জন

‘মাগো আমারে নিয়া যাও, আমি হাফেজ হইতে চাই না, এখানে অনেক কষ্ট দিতাছে’: শিশু-ধর্ষক মাওলানা গ্রেপ্তার

হু-এর বর্তমান প্রধানও অভিযুক্ত হয়েছিল কিন্তু ছুটিতে যায়নি, মায়ের শত্রুরা আমাকে ‍ভুগিয়েছে: পুতুল

১০

বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা

১১

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা সেই নির্মম রাত

১২

আমাকে এক কাপড়ে বের করে দিয়েছিল বাঁধন ও তার পরিবার : সাবেক স্বামী সনেট

১৩

ইউনূস আমলের ধারাবাহিকতায় পুলিশের ওপর হামলা চলছেই, ৭ মাসে আহত ৩৬১

১৪

মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি: মনজুরুল হকের বিশ্লেষণ

১৫

বাংলাদেশে হামের শিশুমৃত্যু এক হাজারের কাছাকাছি: এএফপি’র প্রতিবেদন

১৬

‘আ. লীগ সরকারের এলএনজি টার্মিনাল চুক্তি ও ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করায় এই সংকট’

১৭

হিন্দুস্তান টাইমসকে শেখ হাসিনা: ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য বাংলাদেশে ফিরছি

১৮

রাজধানীতে বিচারকের খাসকামরায় মবসন্ত্রাস করা হয়েছে পুলিশ কর্মকর্তার উপর

১৯

‘ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বাংলাদেশের স্বার্থেই প্রয়োজন’: দ্য সানডে গার্ডিয়ানকে শেখ হাসিনা

২০