HMI
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান

ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে ঘোষিত রায়কে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট কর্তৃক প্রদত্ত পূর্বনির্ধারিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রহসন’ আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এক যৌথ বিবৃতিতে ১৬ জন সাবেক শীর্ষ নেতা এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে যাদের বিরুদ্ধে দেওয়া রায়ের কথা উল্লেখ করা হয়েছে, তারা হলেন—বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

বিবৃতিতে সংগঠনের ঐতিহ্য তুলে ধরে বলা হয়, ছাত্রলীগ কেবল একটি ছাত্রসংগঠন নয়; এটি বাঙালির অধিকার, গণতন্ত্র, মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ছাত্রসমাজ ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন নেতারা।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংগঠনের ১৭ হাজার নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাদের আত্মত্যাগ দেশের স্বাধীনতার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

সাবেক নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবৈধ, পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রতিষ্ঠার অপচেষ্টা দেশের ছাত্রসমাজ ও জনগণ মেনে নেবে না।

তাদের ভাষ্য, ইতিহাসের সত্যকে কোনো প্রহসনের রায় দিয়ে মুছে ফেলা যায় না।

বিবৃতিতে রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, সত্য কখনো পরাজিত হয় না এবং ইতিহাস কখনো মিথ্যার কাছে মাথা নত করে না। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস কোনো ষড়যন্ত্র বা অপপ্রচারে মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। অন্যায়, রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিদাতারা হলেন সাবেক সভাপতি মাঈনউদ্দিন হাসান চৌধুরী, একে এম এনামুল হক শামীম, লিয়াকত সিকদার, মাহমুদ হাসান রিপন, বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, রেজওয়ানুল হক শোভন ও আল নাহিয়ান খান জয় এবং সাবেক সাধারণ সম্পাদক অসিম কুমার উকিল, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সিদ্দিকী নাজমুল আলম, এস এম জাকির হোসাইন, গোলাম রব্বানী ও লেখক ভট্টাচার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-জামায়াতপন্থি ঠিকাদারদের কাজ দিতে হুমকি-ধমকি: এমপি-মন্ত্রীদের চাপ

মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আ. লীগের ৭ নেতার রায়

ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান

দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৮ সেপ্টেম্বর বৈঠক করবেন সভানেত্রী শেখ হাসিনা

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতিতে শেখ কামাল ও একটি হারমোনিয়াম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন মবের শিকার তাহসিন জাহান

ডাকসুর সংগ্রহশালা: গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ

আদালতে অসুস্থ হয়ে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বিচারককে বললেন ‘গুলি করে মেরে ফেলেন’

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, সম্পদের উৎস কী?

বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি সৈয়দ তাকি মোহাম্মদের ইন্তেকাল

১০

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে বিশাল মিছিল: গ্রেপ্তার ৩২, রিমান্ডে ২৪ জন

১১

‘মাগো আমারে নিয়া যাও, আমি হাফেজ হইতে চাই না, এখানে অনেক কষ্ট দিতাছে’: শিশু-ধর্ষক মাওলানা গ্রেপ্তার

১২

হু-এর বর্তমান প্রধানও অভিযুক্ত হয়েছিল কিন্তু ছুটিতে যায়নি, মায়ের শত্রুরা আমাকে ‍ভুগিয়েছে: পুতুল

১৩

বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা

১৪

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা সেই নির্মম রাত

১৫

আমাকে এক কাপড়ে বের করে দিয়েছিল বাঁধন ও তার পরিবার : সাবেক স্বামী সনেট

১৬

ইউনূস আমলের ধারাবাহিকতায় পুলিশের ওপর হামলা চলছেই, ৭ মাসে আহত ৩৬১

১৭

মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি: মনজুরুল হকের বিশ্লেষণ

১৮

বাংলাদেশে হামের শিশুমৃত্যু এক হাজারের কাছাকাছি: এএফপি’র প্রতিবেদন

১৯

‘আ. লীগ সরকারের এলএনজি টার্মিনাল চুক্তি ও ৩৭ সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করায় এই সংকট’

২০