Hmimam
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে তামাশার রায় প্রত্যাখ্যান, তীব্র নিন্দা ও ক্ষোভ আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রদত্ত তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি এই রায়কে অবৈধ, পূর্বনির্ধারিত ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছে।

আজ এক বিবৃতিতে আওয়ামী লীগ জানায়, যে দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, যেখানে হত্যাকাণ্ডের শিকার হলে ভুক্তভোগী পরিবার বিচার পাওয়ার ন্যূনতম নিশ্চয়তা থেকেও বঞ্চিত, এবং যেখানে বিচারব্যবস্থা জুলুম, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে—সেই দেশে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের দেওয়া রায় জনগণ কখনোই মেনে নেয় না। এসব রায় দেখলেই স্পষ্ট হয়, এগুলো স্বাধীন বিচারিক বিবেচনার ফল নয়; বরং অবৈধ সরকারের পক্ষ থেকে পূর্বনির্ধারিত ও প্রেস্ক্রাইব করা সিদ্ধান্ত।

বিবৃতিতে আরও বলা হয়, মামলার বিচার্য বিষয় যাই হোক না কেন, প্রতিটি রায়ের ধরণ একই রকম—একতরফা, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও অন্যান্যদের বিরুদ্ধে প্রদত্ত রায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী, এই রায় কোনো স্বাধীন, নিরপেক্ষ বা গ্রহণযোগ্য বিচারপ্রক্রিয়ার ফসল নয়। এটি একটি অবৈধ ও অসাংবিধানিক সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত বিচারব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নগ্ন উদাহরণ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির রূপকার শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে একের পর এক মামলা ও রায় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অবৈধ দখলদার সরকারের পরিচালনা ও প্রযোজনায় আজ্ঞাবহ আদালত, দুর্নীতি দমন কমিশন এবং তদন্তকারী সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগে ধারাবাহিকভাবে রাজনৈতিক নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এসব নাটকের কোনো গ্রহণযোগ্যতা জনগণের কাছে নেই এবং জনগণ এসব ষড়যন্ত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের সকল ষড়যন্ত্র, দমন-নিপীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি কি তামাশা?

বিএনপি-জামায়াত সরকারের অপারেশন ক্লিন হার্টের দায়মুক্তি ছিল হত্যার লাইসেন্স: সাবেক সেনাপ্রধান

জেলহত্যা চলমান: ইউনূস-বর্বরতায় সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস হবে, তাদেরকে ভোট দেওয়া নাজায়েজ: হেফাজত

বন্দরে আন্দোলন: ‘মহাবিপর্যয়’ এড়াতে দ্রুত সমাধানের আহ্বান ১০ ব্যবসায়ী সংগঠনের

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে ইউরোপীয় পার্লামেন্টের সামনে মানববন্ধন

রাষ্ট্র নয়, নিজের স্বার্থ আগে: ইউনূসের প্রশ্রয়ে সরকারের ভেতর বিদেশি লবিস্টদের দৌরাত্ম্য

অবৈধ শাসনে ঋণের পাহাড়, অচল অর্থনীতি: ইউনূসের ব্যর্থতায় বিপর্যস্ত বাংলাদেশ

শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে তামাশার রায় প্রত্যাখ্যান, তীব্র নিন্দা ও ক্ষোভ আওয়ামী লীগের

এটাই শেষ সুযোগ, একতরফা নির্বাচন বয়কট করে জামায়াত-বিএনপিকে প্রতিরোধে জয়ের আহ্বান

১০

বাংলাদেশে কীভাবে হবে গণতন্ত্রের নিরাপদ উত্তরণ?

১১

কর্মজীবী নারীরা পতিতা? জামায়াতের মধ্যযুগীয় রাজনীতির ভয়ংকর মুখোশ খুলে গেছে

১২

গণপিটুনি, অজ্ঞাত লাশ ও হেফাজতে মৃত্যুর ভয়াবহ ঊর্ধ্বগতি: এমএসএফ

১৩

১৭ মাসে ‘নাই’ ৬ হাজার মানুষ: ইউনূসের দুঃশাসনে গুম ও ভয়ের রাজত্বের নগ্ন চিত্র

১৪

অনিরাপদ বাংলাদেশে বৈশ্বিক উদ্বেগ: মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

১৫

কেন দেশের মানুষ এখনো শেখ হাসিনাকে নেতৃত্বের আসনে চায়?

১৬

ইসির সক্রিয় হবার ভান: হ্যাঁ-এর পক্ষে সরকারী কর্মচারীদের প্রচার দণ্ডনীয় অপরাধ

১৭

সেনাপ্রধানের ইউনিফর্মের হাতা ধরে হাঁটা: ভণ্ডামির নমুনায় আরেকবার ইউনূস

১৮

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া মীর জাফর মোশতাকের প্রতিভূ 

১৯

মার্ক টালির মৃত্যুতে শেখ হাসিনার শোক: বাংলাদেশ হারাল মুক্তিযুদ্ধের নির্ভীক বন্ধু

২০