Hmimam
২৮ জানুয়ারী ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্ক টালির মৃত্যুতে শেখ হাসিনার শোক: বাংলাদেশ হারাল মুক্তিযুদ্ধের নির্ভীক বন্ধু

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ সাংবাদিক এবং বিবিসির কিংবদন্তি অনুষ্ঠান ‘ভয়েস অব ইন্ডিয়া’-এর প্রখ্যাত উপস্থাপক স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর মৃত্যুতে বিশ্ব সাংবাদিকতা যেমন এক মানবিক ও বস্তুনিষ্ঠ কণ্ঠস্বর হারাল, তেমনি বাংলাদেশ হারাল তার জন্মলগ্নের ইতিহাসের এক সাহসী ও নির্ভীক সাক্ষীকে।

আজ এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবিচলভাবে দাঁড়িয়ে থাকা এক উজ্জ্বল মানবতাবাদী কণ্ঠ ছিলেন স্যার মার্ক টালি। ১৯৭১ সালের সেই অগ্নিগর্ভ সময়ে, যখন পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগীরা বাংলার মাটিতে নির্বিচারে গণহত্যা, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করছিল, তখন স্যার মার্ক টালি আন্তর্জাতিক গণমাধ্যমে অকুতোভয় কণ্ঠে সেই বর্বরতার চিত্র তুলে ধরেছিলেন। তাঁর সাহসী ও সত্যনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসী প্রথমবারের মতো বাঙালি জাতির ওপর সংঘটিত নৃশংসতার প্রকৃত রূপ জানতে পারে।

শেখ হাসিনা বলেন, সত্য উচ্চারণে আপসহীন এই সাংবাদিক পেশাগত ঝুঁকি ও ব্যক্তিগত নিরাপত্তার তোয়াক্কা না করে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। পাকিস্তানি সামরিক জান্তার রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি যে নৈতিক সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা কেবল সাংবাদিকতার ইতিহাসেই নয়, মানব ইতিহাসেও চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কলম ছিল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক শক্তিশালী অস্ত্র, যা মুক্তিকামী মানুষের আশা ও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল।

শোকবার্তায় শেখ হাসিনা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, কলমকে হাতিয়ার করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এই মহান বন্ধুর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরকাল সমুজ্জ্বল হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের সময় নিরপেক্ষতা, সততা ও মানবিক দায়িত্ববোধের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তা জাতি কখনো বিস্মৃত হবে না। তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্যার মার্ক টালিকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করেছিলেন।

শেখ হাসিনা স্যার মার্ক টালির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ বিশ্ব সাংবাদিক সমাজের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, স্যার মার্ক টালির জীবন ও কর্ম নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সত্য, ন্যায় ও মানবিকতার পথে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, যা যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি কি তামাশা?

বিএনপি-জামায়াত সরকারের অপারেশন ক্লিন হার্টের দায়মুক্তি ছিল হত্যার লাইসেন্স: সাবেক সেনাপ্রধান

জেলহত্যা চলমান: ইউনূস-বর্বরতায় সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস হবে, তাদেরকে ভোট দেওয়া নাজায়েজ: হেফাজত

বন্দরে আন্দোলন: ‘মহাবিপর্যয়’ এড়াতে দ্রুত সমাধানের আহ্বান ১০ ব্যবসায়ী সংগঠনের

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে ইউরোপীয় পার্লামেন্টের সামনে মানববন্ধন

রাষ্ট্র নয়, নিজের স্বার্থ আগে: ইউনূসের প্রশ্রয়ে সরকারের ভেতর বিদেশি লবিস্টদের দৌরাত্ম্য

অবৈধ শাসনে ঋণের পাহাড়, অচল অর্থনীতি: ইউনূসের ব্যর্থতায় বিপর্যস্ত বাংলাদেশ

শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে তামাশার রায় প্রত্যাখ্যান, তীব্র নিন্দা ও ক্ষোভ আওয়ামী লীগের

এটাই শেষ সুযোগ, একতরফা নির্বাচন বয়কট করে জামায়াত-বিএনপিকে প্রতিরোধে জয়ের আহ্বান

১০

বাংলাদেশে কীভাবে হবে গণতন্ত্রের নিরাপদ উত্তরণ?

১১

কর্মজীবী নারীরা পতিতা? জামায়াতের মধ্যযুগীয় রাজনীতির ভয়ংকর মুখোশ খুলে গেছে

১২

গণপিটুনি, অজ্ঞাত লাশ ও হেফাজতে মৃত্যুর ভয়াবহ ঊর্ধ্বগতি: এমএসএফ

১৩

১৭ মাসে ‘নাই’ ৬ হাজার মানুষ: ইউনূসের দুঃশাসনে গুম ও ভয়ের রাজত্বের নগ্ন চিত্র

১৪

অনিরাপদ বাংলাদেশে বৈশ্বিক উদ্বেগ: মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

১৫

কেন দেশের মানুষ এখনো শেখ হাসিনাকে নেতৃত্বের আসনে চায়?

১৬

ইসির সক্রিয় হবার ভান: হ্যাঁ-এর পক্ষে সরকারী কর্মচারীদের প্রচার দণ্ডনীয় অপরাধ

১৭

সেনাপ্রধানের ইউনিফর্মের হাতা ধরে হাঁটা: ভণ্ডামির নমুনায় আরেকবার ইউনূস

১৮

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া মীর জাফর মোশতাকের প্রতিভূ 

১৯

মার্ক টালির মৃত্যুতে শেখ হাসিনার শোক: বাংলাদেশ হারাল মুক্তিযুদ্ধের নির্ভীক বন্ধু

২০