ব্রাসেলস : হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন ও বাংলাদেশ কমিউনিটি বেলজিয়ামের উদ্যোগে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন যেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হয়, সেই দাবিতে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
এই মানববন্ধনে ইউরোপে বসবাসরত বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বক্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। মানববন্ধনে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস সাব কমিটির ভাইস চেয়ার জনাব আরকাদিউস মুলাসিকের কাছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি পিটিশন হস্তান্তর করা হয়। পিটিশনে বাংলাদেশের আসন্ন নির্বাচনে সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।
এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন ইসিআর গ্রুপের মানবাধিকার ডেস্কের প্রধান আলেক্সান্দার গ্রুক। এছাড়াও উপস্থিত ছিলেন পিসেন্সা ইয়াকুব, ইয়াকুব জিন্তালা, লতিফ, শহিদুল হক, জাহাঙ্গীর চৌধুরী রতন, এম নজরুল ইসলাম, আসাফউদোলা সুমন খোকন শরিফ, রানা মর্তুজা, নিশান মজুমদার, দাউদ খান, সোহেল, রাইসুল ইসলাম রাসেল, মরশেদ মাহমুদ, জিসান আকবর, দিল রুবা মিলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন ও বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম আশা প্রকাশ করে যে, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য করুন